ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

কুতুবদিয়া
১১ জুলাই ২০২৬, ১৯:১৩

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক জেলের মরদেহ সমুদ্র উপকূল থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন সৈকত এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তি ফেরদৌস আলম (৫২)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে। দীর্ঘদিন ধরে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার পর থেকে ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে স্বজনরা উদ্বেগের মধ্যে বিভিন্ন স্থানে তাঁর সন্ধান চালিয়ে আসছিলেন। অবশেষে কয়েক দিন পর উপকূলে উদ্ধার হওয়া মরদেহটি তাঁর ছেলে মো. ইদ্রিস শনাক্ত করেন।

স্থানীয় সূত্র জানায়, সৈকতে একটি মরদেহ ভেসে আসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করে।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ করার পর মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত এই জেলের আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে বিস্তীর্ণ জনপদ পানিতে ডুবে গেছে। বিভিন্ন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত

ঢাবিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আমিন

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

মাদকাসক্তদের নিজ অর্থায়নে চিকিৎসার ঘোষণা রুহুল আমিন খানের

মোবাইল ফোনের দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

বন্যার তিনদিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে দুর্গত মানুষ

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে: ডিএনসিসি প্রশাসক