ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১১:২৬

ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তিনবারের মতো হামলা চালাল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি ভরার স্থাপনায় তারা ‘ভারী ও আকস্মিক’ হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ দাবি করেছে, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে এটি তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ।

কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা

আইআরজিসি আরও দাবি করেছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে।

তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

কুয়েত ও বাহরাইনেও ড্রোন হামলা

ইরানি বাহিনী দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, কুয়েতে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে।

এ ছাড়া বাহরাইনে মার্কিন বাহিনীর একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

আধুনিক কাতারের রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এই হামলা

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

সাবেক সুপ্রিম লিডার ও নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২৯৬৫ জন

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর দক্ষিণাঞ্চলের পরিবেশ

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

ফাউলের অভিনয় করে লাল কার্ড সুইস ফরোয়ার্ডের

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ