ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

২০২৫ সালের প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১১:৩১

বহুদিনের অপেক্ষা, নীতিগত জটিলতা এবং একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ (রোববার) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে।

ফল ঘোষণার পর শিক্ষার্থীরা অনলাইন এবং এসএমএস উভয় মাধ্যমেই নিজেদের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।

দুই মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই ফল অনলাইনে প্রকাশ করা হবে। একই সময়ে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুবিধা চালু থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক—যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর 123456 হলে লিখতে হবে DPE 123456। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বিস্তারিত ফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইটে গিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, নীতিমালা সংক্রান্ত আইনি জটিলতা, পরীক্ষা আয়োজনের সময়সূচি পরিবর্তন এবং ফল প্রকাশে ধারাবাহিক বিলম্বের কারণে শুরু থেকেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা আলোচনায় ছিল। এর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা করা হলেও পরে ঈদুল ফিতরের আগে, এরপর ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। তবে প্রতিবারই তা পিছিয়ে যায়। পরে ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও শেষ মুহূর্তে আগাম ফল প্রকাশের ঘটনায় সেটিও স্থগিত করা হয়। সবশেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২৯৬৫ জন

  প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

দীর্ঘ প্রতীক্ষা, একাধিকবার ফল প্রকাশের তারিখ পরিবর্তন এবং ফল আগাম উন্মুক্ত হওয়ার বিতর্কের পর অবশেষে

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

এআই যুগকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন,

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২৯৬৫ জন

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর দক্ষিণাঞ্চলের পরিবেশ

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

ফাউলের অভিনয় করে লাল কার্ড সুইস ফরোয়ার্ডের

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ