ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।

শ্রমিকেরা জানান, কারখানাটিতে ২ হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তাঁরা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েক দিন ধরে আশ্বাস দিয়ে টালবাহানা করছে। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে কয়েক দিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টায় বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করে। কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকেরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) 

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যক্তিখাতে কর বাড়ানো

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ইরানের পাল্টা হামলায় বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে: ইশরাক

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ব্যবসার বড় বাধা দুর্নীতি, প্রতিকারে দরকার তিনখাতে ন্যায়পাল নিয়োগ

তেহরানে নেই আয়তুল্লাহ খামেনি, গিয়েছেন নিরাপদ স্থানে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের