ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১

প্রথা ভেঙ্গে এবারই প্রথম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সরকারের গুরুত্বপূর্ণ কমিটি, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সহায়তাদানকারী সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সাধারণত কমিটিকে সহায়তাদানকারী হিসেবে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবদের রাখা হয়। বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে কমিটি দু’টিতে সহায়তাদানকারী সদস্য হিসেবে রাখা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই কমিটিতে মোট ১৬ জন সদস্য ছিল; অন্তর্বর্তী সরকারের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে কমিটি থেকে বাদ দেওয়ায় সদস্য সংখ্যা দাঁড়ায় ১৫তে। বর্তমান সরকারের সময় বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে, ফলে এখন এ কমিটির সংখ্যা দাঁড়ালো ১৪তে।

এ কমিটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের হাজার হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব যাচাই-বাছাই এবং ঠিকাদার নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা কমিটির, বিশেষ করে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে থাকে।

তাহলে কি সত্যি আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে বিলুপ্ত করছে সরকার? এমন প্রশ্নও অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে বিলুপ্ত করে আগের মতো অর্থ বিভাগের সঙ্গে একীভূত করার আলোচনাও চলছে অনেক দিন ধরেই।

বড় ধরনের সিদ্ধান্তে জন্য কমিটি ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-

(২) মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

(৩) সালাহউদ্দিন আহমদ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

(৪) খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়।

(৫) মো. আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

সভায় সহায়তাদানকারী কর্মকর্তারা হচ্ছেন :

(১) মন্ত্রিপরিষদ সচিব

(২) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়

(৩) গভর্নর, বাংলাদেশ ব্যাংক

(৪) সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

(৫) সচিব, অর্থ বিভাগ

(৬) সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

(৭) সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

(৮) সচিব, শিল্প মন্ত্রণালয়।

(৯) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।

(১০) সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়।

(১১) সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

(১২) পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য।

(১৩) সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ

(১৪) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

এ কমিটিতে ‘সচিব’বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন। কমিটির কার্যপরিধি অনুযায়ী দেখা যায়, বাণিজ্যনীতি, শিল্পনীতি, দেশের সার্বিক আর্থিক ও অর্থনৈতিক বিষয়াদি পর্যালোচনা ও মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে এই কমিটি সিদ্ধান্ত নেবে সুতরাং এ ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গুরুত্ব অপরিহার্য বলছেন বিশ্লেষকরা। অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন ব্যবসায়ীকে বসানোর পর অর্থমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আরো পরিবর্তন হবে। এরই ধারাবাহিকতায় হয়তো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে কমিটি থেকে বাদ দেওয়া হলো।

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা-উৎসব ভাতা প্রদান, অবসরের ১৫ বছর পর

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী ২ মার্চ। শনিবার

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী শেখ রবিউল

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রুখতে কঠোর বার্তা মন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ