ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৭:৪৯

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আরেক পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো। আমরা প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আরেক শ্রেণি জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি যে, এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে।

আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, প্রধানমন্ত্রীর দেখানো পথ— সেটিই জুলাইয়ের পথ।

আমার বার্তা/এমই

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি ভাগাভাগি করে দুই দেশের মানুষে-মানুষে পারস্পরিক সম্পর্ক আরও

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চীন, ভারত ও রাশিয়ার মতো পরাশক্তির দেশগুলোর সঙ্গে বাংলাদেশের

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের সমবায় আন্দোলনকে আরও

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তবে বিচারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী