ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৮:০১
আপডেট  : ০৪ জুলাই ২০২৬, ১৮:০৩
শফিকুর রহমান, ছবি: সংগৃহীত

দলের নেতাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, উপমহাদেশে আন্দোলনের নেতৃত্ব মুসলমানরাই দিয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘ ৮৬ বছরের অভিযাত্রায় অসংখ্য ব্যক্তি ত্যাগ, কোরবানি ও আত্মোৎসর্গের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়েছেন।

একই সঙ্গে তিনি কর্মীদের সতর্ক করে বলেন, দীর্ঘদিনের অর্জন ও সুনাম একটি ছোট ভুল বা দুর্ঘটনায়ও ম্লান হয়ে যেতে পারে। এ সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একীন ও ইখলাসের সঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা একটি বড় নেয়ামত। এই সংগঠনে শৃঙ্খলা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ জামায়াত বর্তমানে ৯০টি আসনে সংসদে প্রতিনিধিত্ব করছে। জনগণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যাশা থেকে আমাদের প্রতি সমর্থন দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের লক্ষ্য যদি কেবল রাষ্ট্রক্ষমতা অর্জন হয়, তবে তার পরিধি দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তবে তার পরিধি আখিরাত পর্যন্ত বিস্তৃত হবে।

তিনি আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে নিজের ভেতরের দুর্বলতা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর কিতাব ও রাসুলের (সা.) সুন্নাহ অনুসরণকারীরা পথভ্রষ্ট হন না।

পরিবার ও সংগঠনকে শক্তিশালী করতে নারী-পুরুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়ে তিনি নারীদের সম্মান করা এবং দ্বীনি কাজে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এ সময় জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সমাজের সৎ, গ্রহণযোগ্য, মানবিক গুণাবলি ও নেতৃত্বের সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের প্রার্থী হিসেবে বাছাই করতে হবে। হালাল উপার্জনকারী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনতে পারলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা।

আমার বার্তা/এমই

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‌‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি

শিগগির আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

সামাজিক ব্যবসাকে প্রচলিত অর্থনৈতিক চিন্তাভাবনার বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর