ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ২১:৫৮
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে ছিনতাইকারী আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে দুই তরুণকে পেটানো হয়। তাঁদের মধ্যে এক তরুণ হাসপাতালে মারা গেছেন/ ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জে বাড়ি থেকে ডেকে এনে ছিনতাইকারী আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে জিসান (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনিক নামের আরেক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে রশি দিয়ে বাঁধা দুই তরুণকে স্টিলের পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন কয়েকজন। নিহত জিসান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় জিসান ও অনিককে তাঁদের বাসা থেকে ডেকে আনা হয়। পরে তাঁদের ছিনতাইকারী আখ্যা দিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয় আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও আল ফালাহ জামে মসজিদের ইমাম কাওসার হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁদের স্টিলের পাইপ ও লাঠি দিয়ে পিটুনি দেন বলে অভিযোগ। একপর্যায়ে জিসান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। আর অনিক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জিসানের বাবা ইউনুস মিয়া বলেন, তাঁর ছেলেসহ দুজনকে বাসা থেকে ডেকে নিয়ে খুঁটিতে বেঁধে নির্মমভাবে পেটানো হয়েছে। তিনি দাবি করেন, পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়নি। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার পর আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও মসজিদের ইমাম কাওসার হোসেন হ্যান্ডমাইকে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, ‘হামলা জনগণ করেছে। কুত্তাকে জনগণ পিটিয়ে মেরেছে, কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না।’ তিনি বলেন, ‘যখন ঐক্য থাকে, তখন বাংলাদেশের প্রশাসন কী, কোনো কুত্তায়ও আমাদের কিছু করতে পারবে না।’ এ সময় তিনি মাইকে ডাক দিলে সবাইকে একসঙ্গে বেরিয়ে আসার আহ্বান জানান।

তবে এলাকাবাসীর একাংশের দাবি, জিসান ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে আগেও সতর্ক করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জিসানের বিরুদ্ধে একটি মারামারির মামলা আছে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘যে সংগঠনের ব্যানারে এ ঘটনা ঘটেছে, অভিযোগ বা মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’

আমার বার্তা/এমই

স্কুলছাত্রী অপহরণ, মানসিক চাপে বাবার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ের অভিযোগ

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী: “আমি এখন সবার”

টাঙ্গাইলের ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, তিনি দলীয়

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয়

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামের এক উপজেলা আনসার ও ভিডিপি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

স্কুলছাত্রী অপহরণ, মানসিক চাপে বাবার মৃত্যু

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী: “আমি এখন সবার”

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান