মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামে মাদক নির্মূল ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং গজারিয়া সচেতন সমাজের সভাপতি মো. রুহুল আমিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন খান বলেন, গ্রামের যে কোনো শ্রেণি-পেশার ব্যক্তি মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হলে প্রথমে পারিবারিক ও সামাজিকভাবে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এতে ব্যর্থ হলে বাঘাইকান্দি ঐক্য পরিষদ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও ঘোষণা দেন, মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনে তিনি নিজ অর্থায়নে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন।
রুহুল আমিন খান বলেন, “আদর্শ বাঘাইকান্দি গড়তে হলে শুধু মাদক নির্মূল করলেই হবে না, সমাজের সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, মেজবাহ উদ্দিন, আশাদ মিজী, শামীম মিয়াজী, জান্নাতুল ফেরদৌস, হিলফুল ফুজুলের সভাপতি, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই