ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

আমার বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

দায়িত্ব পাওয়ার পরদিনই নিজ কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়েছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা। এদিন তিনি এলিয়ন সিরিজের এ-১৫ মডেলের গাড়িতে করে কর্মস্থলে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘আগে কাজ করি, তারপর কথা বলব। আগে যোগদান করি…।’

এর আগের দিন ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বিএনপি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পূর্বে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও শিক্ষকদের মধ্য থেকে গভর্নর নিয়োগের নজির থাকলেও এবারই প্রথম একজন ব্যবসায়ী এ দায়িত্ব পেলেন।

পোশাক খাতের উদ্যোক্তা মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও আবাসন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়। দেড় বছর পর অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বুধবার এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি; তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কাজ করছেন।

ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্বে সরাসরি না থাকলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন (১৯৯৮-২০০০ মেয়াদে), তখন ওই স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন মোস্তাকুর রহমান।

এমআরএম সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধি হিসেবে তিনি সিএসইর বোর্ডে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মালিকানা পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম হয় ইউসিবি ব্রোকারেজ হাউজ।

মোস্তাকুর রহমান আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

দুবাইয়ে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা নিয়ে অভিযোগের মুখে পড়েছেন সদ্য সাবেক বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

দেশের দুইটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০০ জন আটক

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

কংগ্রেসের ২ মুসলিম নারী সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

গর্ভবতী নারীকে রোজা রাখতেই হবে?

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা: ইউক্রেন