ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১৬:৫০

বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলন করছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে অনলাইনে এবং পরে সশরীরে বৈঠকে বসছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে। এখন সশরীরে বৈঠক করা হবে।

তিনি বলেন, মাঠপর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষা স্থগিতের মতো পরিস্থিতির তথ্য মেলেনি। তবে অফলাইন বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিকেল ৪টার মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সব বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে—এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করা হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে আগেরটি প্রচার না করার অনুরোধ জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বন্যা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এদিকে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এর আগে বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।

আমার বার্তা/এমই

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার (১৩ জুলাই) এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

তিস্তা-সোমেশ্বরীতে সতর্কতা, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস: দুর্যোগমন্ত্রী