ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১৬:১৭

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কিনা; হলে, কোন শিক্ষা বর্ষ হইতে করা হবে?

জবাবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় হ্রাস করা সম্ভব হবে।

সরকার পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

আমার বার্তা/এমই

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘসময় বন্ধ

আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ইউএনডিপির ঢাকা অফিসে যোগ দিলেন নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

তিস্তা-সোমেশ্বরীতে সতর্কতা, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস: দুর্যোগমন্ত্রী

আইসিসি থেকে শাস্তি ও ভারত সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

জুনে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

ঢাকার বর্জ্য থেকে প্রতিদিন ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: তথ্য উপদেষ্টা