ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১২:১৯

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার একাধিক সুপারহিট গান এসেছে। কিন্তু ‘ধুরন্ধর’ দিয়ে পেলেন তারকাখ্যাতি। একের পর এক বড় কনসার্ট করে যাচ্ছেন।

শনিবার দিল্লিতে শুরু হয়েছে জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। আর প্রথম কনসার্টেই গানের ফাঁকে দিলেন চমকপ্রদ খবর। জানালেন, তার বাগদান হয়ে গেছে। শুধু তাই নয়, মঞ্চে পরিচয় করিয়ে দিলেন সঙ্গী শেখর চৌধুরীর সঙ্গেও।

কনসার্টে পারফর্ম করার এক ফাঁকে নিজের আঙুলের আংটি দেখান জেসমিন। এরপর ডাকেন শেখরকে। অতঃপর আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এ মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই হলো আমার মনের মানুষ!’

আচমকা এমন ঘোষণা পেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাও ভীষণ উচ্ছ্বসিত হয়। বাগদানের কথাটি বলেই শেখরকে জড়িয়ে ধরেন গায়িকা। আর বাগদত্তাকে কোলে তুলে নেন শেখর। মুহূর্তটি কনসার্টের আমেজে ভিন্ন মাত্রা যোগ করে।

জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে। আগামীতে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে হবে কনসার্ট।

উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ গেয়ে পরিচিতি পেয়েছিলেন জেসমিন। এরপর তার একক গানও পায় সাড়া। তবে ‘ধুরন্ধর’ সিনেমায় তার ‘শরারত’ এবং পরে ‘যাইয়ে সজনা’ গান দুটি সবকিছুকে ছাপিয়ে যায়।

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দিন কয়েক ধরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে। নিউইয়র্কের ম্যাডিসন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি