ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৬, ১২:২৮

ভারতের দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। জীবন এখন আগের চেয়ে আলাদা, অনুভূতিগুলোও নতুন। মাতৃত্বের এই বিশেষ অধ্যায়টি দারুণভাবে উপভোগ করছেন তিনি। গর্ভকালীন এই সময়ে নিজের শরীর ও মনকে চাঙ্গা রাখতে স্বাস্থ্য সচেতনতায় এতটুকু ছাড় দিচ্ছেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নিয়মিত শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

তবে নিছক ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি, নিজের এই নতুন শারীরিক যাত্রার গভীর অনুভূতির কথাও ব্যক্ত করেছেন তিনি। শরীরচর্চার একটি ছবির ক্যাপশনে নিজের উপলব্ধি শেয়ার করে সমান্থা লিখেছেন,‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে সমান্থার মুখে স্পষ্ট মাতৃত্বের স্নিগ্ধ আভা। কোনো ছবিতে তাকে পরম মনযোগে ব্যায়াম করতে দেখা যাচ্ছে, আবার কোনো ছবিতে হাঁপিয়ে উঠে মেঝেই শুয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। এক ফাঁকে মজার ছলে অভিনেত্রী জানান, এখন এমন অনেক দিন যায় যখন শরীরচর্চার বেশির ভাগ সময়টাই তার কেটে যায় মেঝের ওপর শুয়ে বিশ্রাম নিয়ে।

তবে ছবি শেয়ারের পাশাপাশি অনুগামীদের জন্য একটি কড়া সতর্কবার্তাও দিয়েছেন সমান্থা। তিনি জানান, দীর্ঘদিন ধরে শরীরচর্চার অভ্যাস থাকায় এবং চিকিৎসকের উপযুক্ত পরামর্শ নিয়েই তিনি গর্ভাবস্থায় এই ওয়ার্কআউট চালিয়ে যাচ্ছেন। এমনকি তার ট্রেইনারও গর্ভবতী নারীদের ব্যায়াম করানোর ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত। প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা এবং শারীরিক পরিস্থিতি ভিন্ন হয়।

তাই তার ভিডিও দেখে অন্য কোনো হবু মা যেন হুট করে এভাবে শরীরচর্চা শুরু না করেন সেই তাগিদ দিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি স্বামী রাজের সঙ্গে একান্তে কাটানো 'বেবিমুন'-এর বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন সমান্থা।

একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তাসনিয়া ফারিণ নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করি নিয়েছেন।

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, সুস্থ আছেন অভিনেতা

সামাজিক যোগাযোগ মাধ্যমের অসত্য তথ্য ও গুজবের শিকার এবার ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও 'নিরাপদ সড়ক

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার ২০২৬-২০২৮ দুই বছর মেয়াদি নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

নতুন রূপে আসছে দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’। সম্পূর্ণ নতুন এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

দেশের সব খবরের শেষে থেকে যায় মানুষ কেমন আছে

সৌদি ভিশন ২০৩০ রুপান্তরে বাংলাদেশ শক্তিশালী অংশীদার হতে পারে 

চাকরির বয়সসীমা লঙ্ঘন ও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম: পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ

পার্টসের আড়ালে ৭ কোটি টাকার রেঞ্জ রোভার-বিএমডব্লিউ-লেক্সাস গাড়ি

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ