ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৯:০২
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দ, ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীরা।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) সেন্টারের উদ্যোগে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (GHAI)-এর সহায়তায় বাস্তবায়িত “Prioritization of Hypertension Treatment in Bangladesh by Increasing Access to Anti-Hypertensive Drugs” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল আলোচনায় এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়- এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. ফারজানা ইসলাম, পিএইচডি, পোস্ট-ডক এবং ডা. মোহাম্মদ শহিদুল হক, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।

শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়- এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স-এর চেয়ারম্যান এবং ডিন, ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, পিএইচডি। তিনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর নীতি, নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল), জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ২ কোটি ২৮ লাখ প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপে আক্রান্ত। আক্রান্তদের প্রায় ৪৮ শতাংশ এখনো রোগ সম্পর্কে অবগত নন, এবং মাত্র ১৬ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। উচ্চ রক্তচাপজনিত জটিলতা প্রতিবছর বিপুল সংখ্যক হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ ও অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে কেবল চিকিৎসানির্ভর কাঠামো থেকে বেরিয়ে এসে প্রতিরোধ ও স্বাস্থ্য-উন্নয়নভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য অসংক্রামক রোগের প্রাথমিক স্ক্রিনিং ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধুমাত্র হাসপাতাল ও চিকিৎসাসেবা সম্প্রসারণ যথেষ্ট নয়; বরং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং, স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। তারা উল্লেখ করেন যে, উচ্চ রক্তচাপের চিকিৎসায় সামান্য বিঘ্নও স্ট্রোক, হৃদরোগ, অক্ষমতা ও অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের জন্য পৃথক বাজেট লাইন প্রতিষ্ঠা, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধি, চাহিদাভিত্তিক ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা জোরদার, কেন্দ্রীয় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির সুপারিশ করেন।

সভায় আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশে উচ্চ রক্তচাপের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় ওষুধ শিল্পে গবেষণা ও উন্নয়ন (R&D) শক্তিশালী করা প্রয়োজন।

সভার বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা শুধু একটি স্বাস্থ্যখাতের বিনিয়োগ নয়, বরং হাজারো মানুষের জীবন রক্ষা এবং বাংলাদেশে হৃদরোগজনিত অকাল মৃত্যু কমানোর একটি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ।

আমার বার্তা/এমই

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও তিন

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে, তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই-তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে