ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাস্টার সাহেব, আমার জন্য চোখের জল ফেলেছেন: দীপ্তি চৌধুরী

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১০:৪৩

বিয়ে করেছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দীপ্তি জানান, আজ তাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

এদিকে সামাজিকমাধ্যমে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে দীপ্তি লেখেন, মাস্টার সাহেব, আপনি আমার জন্য দু’ফোটা চোখের জল ফেলেছেন; তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!

অন্যদিকে ফেসবুকে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন দীপ্তি। এর ক্যাপশনে তিনি লেখেন, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবন সঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান!

তিনি আরও লেখেন, আমার জীবনে দেখা সবচেয়ে নির্মল মনের মানুষটিকে পেয়েছি। তোমার প্রতি আমার ভালোবাসা শুধু অনুভূতি নয়, এর সঙ্গে গভীর শ্রদ্ধাও রয়েছে। এসো, আমরা একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করি।

জানা গেছে, দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি-তে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আইয়ে আয়োজিত ‘টু দ্য পয়েন্ট’ টকশো-তে উপস্থাপক দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়েছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন আচরণের কারণে সেই সময়ে নিন্দিত হন সাবেক এই বিচারপতি।

সেই একই ভিডিওটিতে দেখা যায়, দীপ্তি চৌধুরী নিজেকে ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ উল্লেখ করে বিচারপতি মানিকের এ বক্তব্যের প্রতিবাদ করছিলেন। দীপ্তির এই দৃঢ়তা সেই সময়ে হয় নন্দিত। এমনকি দীপ্তির এমন তেজদীপ্ত আর বলিষ্ঠ প্রতিবাদ ছুঁয়ে যায় জুলাই আন্দোলনকে!

বর্তমানে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টসহ স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।

আমার বার্তা /জেএইচ

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে অংশ নিচ্ছে ‘নীল সমুদ্রের ওপারে’

অবৈধ অভিবাসন, মানবপাচার এবং দালালচক্রের প্রতারণার ভয়াবহ পরিণতি তুলে ধরে নির্মিত হয়েছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

কন্যাসন্তানের মা হলেন বুবলী

দীর্ঘদিনের নানা গুঞ্জন ও আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম

নায়িকাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরাবন্দির অধিকার নেই: জাহ্নবী কাপুর

বর্তমান সময়ে শোবিজ অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ও শরীরের নির্দিষ্ট অংশকে ফোকাস

কাঁথা মুড়ি দিয়ে ঘুম নয়, ছুটির দিন জমবে ওটিটির বিনোদনে

ছুটির দিনের অলস সকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে না থেকে, দিনটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী