ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১০:০৮

কয়েক মাস আগে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন এবং কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন, তা বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

গতকাল শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রোভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোনেল এক রায়ে এ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস—ইউএসসিআইসি) কর্তৃক গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করে দিয়েছেন বিচারক ম্যাককোনেল। কারণ তার মতে, এসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে ‘অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার’ মধ্যে ফেলে দিয়েছে।

রায়ে বিচারক ম্যাককোনেল বলেছেন, যেসব অভিবাসী কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) এবং ইউএসসিআইসের আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করছে ইউএসসিআইএস।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ম্যাকাকোনেল ইউএসসিআইসের সমালোচনা করে আরও বলেন, “ইউএসসিআইএস তার আইন ও বিধিবদ্ধ দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিবাসনবিরোধী মনোভাব দ্বারা পরিচালতি হচ্ছে, যা সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। এটি পেশাদার মনোভাবের বিরোধী।”

“যেসব অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউএসসিআইএস, তাদের বিরুদ্ধে গণ হারে কোনো অপরাধ বা আইনভঙ্গের অভিযোগ নেই। তারা আবেদন করেছে কেবল এই কারণে যে জন্মসূত্রে তারা মার্কিন নাগরিক নয়”, রায়ে বলেন বিচারক।

“আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং এখানে এটা স্পষ্ট, ইউএসসিআইএস আইন অনুসরণ করেনি বা সঠিকভাবে কাজ করেনি।" প্রকৃতপক্ষে, ইউএসসিআইএস সেসব অভিবাসন আইন লঙ্ঘন করেছে যা বাস্তবায়ন বা প্রয়োগের দায়িত্ব কংগ্রেস তাকে দিয়েছে, পাশাপাশি সেই প্রশাসনিক আইনগুলোও লঙ্ঘন করেছে যা সংস্থাটির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে।”

গত মার্চ মাসে আফগানিস্তান, ইরান, হাইতি, সোমালিয়া, ভেনেজুয়েলা এবং সিরিয়াসহ ৩৯টি দেশে ভ্রমণের ব্যাপারে পূর্ণ অথবা আংশিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। ডিএইচএসের এ আদেশের সঙ্গে সঙ্গতি রেখে এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব, ওয়ার্ক পারমিট, গ্রিনকার্ডের আবেদনের ওপরও নিষেধাজ্ঞা দেয় ইউএসসিআইএস।

বিজ্ঞাপন

ইউএসসিআইসের এ নীতিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল অভিবাসন পরিষেবা সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জোট। গতকাল সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারক ম্যাককোনেল।

মামলায় বাদিপক্ষের আইনজীবী ছিল ডেমোক্রেসি ফরোয়ার্ড নামের একটি আইন সংস্থার। সংস্থাটির কর্মকর্তা স্কাই পেরিম্যান রয়টার্সকে বলেন, “আদালতের এই রায় যুক্তরাষ্ট্রের একটি মৌলিক নীতি ফের আমাদের স্মরণ করিয়ে দিলো। সেই নীতিটি হলো, সরকার বৈধ অভিবাসনের পথ বন্ধ করতে পারে না এবং অভিবাসীরা কোন দেশ থেকে এসেছে— তার ভিত্তিতে তাদের সঙ্গে বৈষম্য করতে পারে না।”

আদালতের রায়ের পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স

আমার বার্তা /জেএইচ

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন বাহিনীর বোমাবর্ষণের কয়েক

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ জন

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি‌লো‌মিটার এলাকায় যানজট

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ: তুরস্ক