ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

আমার র্বাতা অনলাইন
০৬ জুন ২০২৬, ১২:৩০

উচ্চ মূল্যে টিকিট, যাতায়াত, আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল আগে থেকেই, এবার খাওয়ার পানি নিয়েও ব্যবসায়িক মনোভাব দেখানোর অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। বিশ্বকাপ ভেন্যুতে নাটকীয়ভাবে তারা দর্শকদের পানির বোতল নিয়ে যেতে নিষেধাজ্ঞা দিয়েছিল। সমালোচনার মুখে সেই সিদ্ধান্তে আবারও পরিবর্তন আসছে।

গতকাল (শুক্রবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬–এর ম্যাচে দর্শকরা একটি নরম প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা ২০ আউন্স (৫৯০ মিলিলিটার) এবং নির্ধারিত কারখানায় সিল করা ও একবার ব্যবহারযোগ্য– তা সঙ্গে আনতে পারবেন।’

এর আগে সম্প্রতি ফিফা খেলোয়াড়দের দিকে ছুড়ে মারার মাধ্যমে যেন ঝুঁকি তৈরি না হয়, সেলক্ষ্যে বিশ্বকাপের ১৬ ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেটাই আবারও স্মরণ করিয়ে ফিফা জানিয়েছে, ‘নিরাপত্তা ও সুরক্ষার কারণে দর্শকদের শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না।’

অর্থাৎ, ফিফা উত্তর আমেরিকার ১৬টি বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সমর্থক গোষ্ঠী এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনার মুখে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যেসব শহরে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এর বেশিরভাগ স্থানেই ৯০ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি তাপমাত্রা থাকার পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় ফিফার প্রাথমিক নীতিগত পরিবর্তন (বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা) ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ইংল্যান্ডভিত্তিক সমর্থকদের সংগঠন ফ্রি লায়ন্স এক বিবৃতিতে বলে, ‘স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রথম ধারণা হচ্ছে, এটি অর্থ উপার্জনের আরেকটি কৌশল মাত্র।’

বিশ্বকাপ শুরু হলে স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়া পানি, কোমল পানীয় ও জুস দীর্ঘদিনের ফিফা স্পন্সর কোকা-কোলা একচেটিয়াভাবে সরবরাহ করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিফার আগের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে উল্লেখ করেন। তার মতে– ‘এটি অর্থ উপার্জনের ব্যাপার।’

এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দ্য অ্যাথলেটিককে বলেছেন, পুনঃব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত উদ্বেগজনক, কারণ আমরা যে তাপমাত্রার কথা বলছি, তা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দর্শকরাও এর মুখোমুখি হবেন। সম্ভবত আরও দীর্ঘ সময় ধরে সেই সমস্যা মোকাবিলা করতে হতে পারে। প্রসঙ্গত, ১১ জুন থেকে ১৯ ‍জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।

আমার র্বাতা /জএেইচ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে অ্যাড-হক কমিটির সভাপতি

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ ছিল গতকাল (শুক্রবার)। সান মারিনোকে ২-১

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। শুক্রবার ফিফা আন্তর্জাতিক

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল