ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশ্মিরে অভিযানে গিয়ে খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট নিহত

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১০:২৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে কথিত সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মিরে ভারতের সেনারা অপারেশন শেরওয়ালি নামে একটি অভিযান চালাচ্ছে। গতকাল ছিল এ অভিযানের ১৬তম দিন। এরমধ্যেই ঘটল এ দুর্ঘটনা।

লেফটেন্যান্ট বীরশ্বের গোস্বামী নামে এই সেনা কর্মকর্তা একটি উঁচু পাহাড়ে ছিলেন। পাহাড়ের কিনারে দাঁড়ানো অবস্থায় তার পা পিছলে যায়। এরপর তিনি পাশের গভীর খাদে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে উদ্ধারকারী দল কাজ করে। কিন্তু গুরুতর আহত হওয়া বীরশ্বের গোস্বামী এরমধ্যেই মৃত্যুবরণ করেন।

তিনি দেশটির সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসে মোতায়েন ছিলেন। তার মৃত্যুরে এই কর্পসটি শোক জানিয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তারা লিখেছে, “প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড় আর দুর্গম অঞ্চলে অপারেশনাল দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী অকাল মৃত্যুবরণ করেছেন। দেশের জন্য তার এই সর্বোচ্চ আত্মত্যাগে হোয়াইট নাইট কর্পস এবং এর সকল পদমর্যাদার সেনা কর্মকর্তা গভীর শোক প্রকাশ করছেন।”

তার মরদেহ আজ রোববার জম্মুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে আসা হবে। সেখানে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন সহকর্মীরা।

অপারেশন শেরওয়ালি কি? কাদের বিরুদ্ধে এ অভিযান

মে মাসের শেষ দিকে জম্মু ও কাশ্মিরের রাজৌরির গভীর বনাঞ্চল দোরিমাল-গম্ভির মুঘালান বেল্টে এ অভিযান শুরু করা হয়। ভারতীয় নিরাপত্তাবাহিনীর সন্দেহ এই গহীন বনে দুই থেকে তিনজন পাকিস্তানি সশস্ত্র যোদ্ধা অবস্থান করছেন। তাদের আটক বা হত্যা করতে এ অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় গোয়েন্দাদের ধারণা ওই দুই তিনজনের মধ্যে ফুজি নামে এক শীর্ষ কমান্ডারও আছেন। - সূত্র: এনডিটিভি

আমার বার্তা /জেএইচ

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দ হয়ে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ পশ্চিম এশিয়ার বিভিন্ন মিত্র দেশের

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাংক ২০৩০ সালের মধ্যে ভারতে

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তরে পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে ৪৪২ দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগাল ফরোয়ার্ড?

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

কাশ্মিরে অভিযানে গিয়ে খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট নিহত

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের কর ছাড়ের পরিকল্পনা

রামিসা হত্যা মামলার আসামিরা আদালতে, রায় ঘিরে নিরাপত্তা জোরদার

৭ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন