ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১০:২৪

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ জুন) সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যানুযায়ী, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

ইতোমধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্মকর্তারা সতর্কবার্তা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরে সরে যেতে হবে।

নৌযানগুলোর বিষয়ে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌকার মালিকদের তাদের নৌকাগুলোকে উপকূল থেকে দূরে সরিয়ে নিতে হবে। এছাড়া সমুদ্রে থাকা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। - সূত্র : আল জাজিরা

আমার বার্তা /জেএইচ

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ সোমবার আল জাজিরার

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজ মালিকানাধীন

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ ইয়েমেনের বিদ্রোহীদের

দখলদার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার (৮ জুন) এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা, ১০ মাসে ঘাটতি ২২ বিলিয়ন ডলার

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ দেবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত