ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৮:০৩
সোমবার স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় স্পেনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপা‌শি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনে স্পেনকে পা‌শে চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। এ সময় এই সমর্থন চাওয়া হয়।

সাক্ষা‌তে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন), রেলওয়ে, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ সভা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপর জোর দেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।

এ ছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। তারা শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আমার বার্তা/এমই

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারপ্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে অপপ্রচার এবং

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে

গত পাঁচ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে সবচেয়ে বেশি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশের চামড়া খাতের বৈশ্বিক সক্ষমতা ও রপ্তানি বাড়াতে তৈরি পোশাক শিল্পের মতো ইন্টার-বন্ড ট্রান্সফার বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা, ১০ মাসে ঘাটতি ২২ বিলিয়ন ডলার

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ দেবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত