ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৫:৫৮

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের ওপর সশস্ত্র সংঘাত বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। এ ঘটনাকে জাতিসংঘের কূটনৈতিক শিষ্টাচারের ব্যাপক লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে প্যাটেনের পদত্যাগ দাবি করেন ড্যানন। জাতিসংঘের এ কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে কালোতালিকাভুক্ত করেছিলেন। ড্যানন তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের অবস্থানের কাছে প্যাটেন নতি স্বীকার করেছেন।

রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ জাতিসংঘের আরেক বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন। তিনি পয়েন্ট অর্ডার তুলে ফ্লোর নেন। এ সময় তিনি ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরতে থাকতে অনুরোধ জানান।

জবাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ফ্রেজারকে চুপ থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, আমরা একটি সদস্য রাষ্ট্র আর আপনি জাতিসংঘের একজন কর্মচারী। তাই আপনি শান্ত হয়ে যান।

ফ্রেজার জাতিসংঘে মাল্টার সাবেক রাষ্ট্রদূত ছিলেন। তিনি চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা ‘আশঙ্কাজনকভাবে’ বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/এমই

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

ডোমিনিকান রিপাবলিকের বায়াহিব সৈকতের একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করেও চালানো হচ্ছে

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। হিজবুল্লাহকে নির্মূল এবং দখলদারিত্ব স্থায়ী

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

বিএলআরআইতে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয় মানেই শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হতে হবে