ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ০৯:৪৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আগে এ আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তার সফর স্থগিত করা হয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পথ কিছুটা সুগম হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি ছিল, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের উদ্যোগ নিতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনায় অংশ নিতে উইটকফ সুইজারল্যান্ডে গেছেন। এই আলোচনাকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় জেডি ভ্যান্সের সফর স্থগিত হতে পারে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও কয়েকটি হামলার অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কখনো কখনো শান্ত থাকা এবং বিবেচনার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশকেন্দ্রে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল। বিশেষ করে ইসরায়েলের কট্টরপন্থী রাজনৈতিক মহলের একটি অংশ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার ওপর প্রভাব ফেলতে পারে।

আমার বার্তা/এমই

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করেও চালানো হচ্ছে

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। হিজবুল্লাহকে নির্মূল এবং দখলদারিত্ব স্থায়ী

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ‘সুপারসনিক’ (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্রুজ় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস এ বার

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

২০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’