ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইরানি হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১০:৫০

ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্চের পর ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা তীব্র হওয়ার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা যুদ্ধে নিহত হন। এছাড়া একজন সেনা বর্তমানে নিখোঁজ রয়েছেন।

সেন্টকম আরও জানায়, আহত আরও চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্য কয়েকজন সামান্য আহত হলেও তারা আবার দায়িত্বে ফিরে গেছেন।

নিহত দুই সেনার পরিচয় তাদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এর আগে শনিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনী ব্যবহৃত একটি ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এ ঘটনায় চলমান প্রায় পাঁচ মাসের সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে অস্থায়ী একটি অপারেশন সেন্টারে ইরানের সরাসরি হামলায় মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটের ছয় সদস্য নিহত হন।

এর কয়েক দিন পর সৌদি আরবে এক হামলায় আহত হয়ে মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট মারা যান।

সবশেষ ১২ মার্চ ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার (আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান) বিধ্বস্ত হলে ছয় মার্কিন সেনা নিহত হন। তবে ওই দুর্ঘটনা শত্রুপক্ষ বা মিত্রবাহিনীর হামলার কারণে ঘটেনি বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক এই হতাহতের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। উভয় পক্ষই আবার হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব দেশেও হামলার পরিধি বাড়ছে।

শনিবার ইরানি কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১২ জন নিহত হয়েছেন। এতে সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।

এদিকে ইরানের হরমোজগান প্রদেশের এক উপ-গভর্নর দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র ধ্বংস হয়েছে। তবে এ দাবি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সামরিক বাহিনী। - তথ্যসূত্র: সিএনএন

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি পারমাণবিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছে।

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

তেহরান ও ওয়াশিংটনের মাঝে চলমান চরম উত্তেজনার মাঝে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

ভেনেজুয়েলায় ভূমিকম্প, সামরিক অভিযানে ধীরগতি ও সমন্বয়হীনতার অভিযোগ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কার্যক্রমে ধীরগতির অভিযোগ করছেন বাসিন্দারা। দেশটিতে দুর্যোগের শুরুর

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে আগুন, ৮ শ্রমিক নিহত

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন।  এ হামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন