ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৯:২৮

অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় উঠে এসেছেন। সৌদি আরবের অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি টানা পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত বৈশ্বিক এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। কঠোর পর্দা মেনেও তার এই কৃতিত্বের বিষয়টি আলোচিত হচ্ছে সর্বত্র।

মদিনা মুনাওয়ারার বাসিন্দা অধ্যাপক নাজলা আর-রাদ্দাদি সবুজ রসায়ন, ন্যানোপ্রযুক্তি এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। বিশেষ করে মদিনার বিখ্যাত আজওয়া খেজুরের নির্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে টিউমার ও ক্যানসার নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য।

তাঁর এই অর্জনকে ধর্মীয় পরিচয়, পর্দা ও শালীনতা বজায় রেখেও বিজ্ঞান ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধ অক্ষুণ্ন রেখে গবেষণার মাধ্যমে বিশ্বপরিসরে পরিচিতি অর্জন করেছেন তিনি।

অধ্যাপক নাজলা আর-রাদ্দাদির এই সাফল্য তাদের জন্য অনুপ্রেরণা, যাঁরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও নীতিতে অবিচল থেকে বিজ্ঞান, গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

আজারবাইজান ৯৬% মুসলমান। তবু হিজাব নিষিদ্ধ! ভয়ঙ্কর। মুসলিম দেশ আজারবাইজানে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের হিজাব

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

থাইল্যান্ডের পাত্তানি প্রদেশে ১৯তম জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন ও

টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেপ্তার

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ