
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম সড়ক কাঁচিঝুলি, গোলাপজান রোড যা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের আওতাধীন। দীর্ঘ দুই মাস যাবত ম্যানহোলের ঢাকনা নেই যা সাধারণ পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্যস্ততম সড়ক বা ফুটপাত দিয়ে প্রতিদিন অজস্র মানুষ চলাচল করেন। তাঁদের মধ্যে বৃদ্ধ ও শিশুরাও থাকেন। দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী মানুষও থাকেন। তাঁরা চলাচলের সময় পা ফসকে ম্যানহোলের ভেতর পড়ে যেতে পারেন। গর্তের ভিতর পড়ে গিয়ে আহত অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। ডাকনা বিহীন ম্যানহোল যেন পথচারীদের জন্য এক মরণ ফাঁদ। একটু অসাবধান্যতা বসত হয়ে চলাচল করলেই গঠতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
একদিকে ডাকনা বিহীন এইসব ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ যেমন দূষিত হচ্ছে। অন্যদিকে এইসব ম্যানহোলের ময়লা পানি থেকে বাড়ছে মশার উপদ্রব যার ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করুন। পথচারীদের নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করুন।
শিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
ইমেইল : alemran5180@gmail.com

