ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা সরকার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাকা নতুন সরকারের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দায়িত্বগ্রহণের মাত্র দুই মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের যে অগ্রগতি হয়েছে তা দেশে-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছে। এই দুই মাসের কার্যাবলির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে তারেক রহমান।

মাহদী আমিন আরও বলেন, এই স্বল্প সময়ের মধ্যে সরকার তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। দুই মাসে সরকার জনগণের কল্যাণার্থে নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ৬০টি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে, জাতীয় সংসদে ১৩৩টি বিল পাস করেছে প্রভৃতি অন্তর্ভুক্ত।

তারেক রহমানের ইতিবাচক উদ্যোগের পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন মাহদী আমিন।

এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আমরা প্রতিনিয়ত আমাদের কাজগুলো জনগণের মাঝে তুলে ধরার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করছি। সচিবালয়ে প্রতিনিয়ত যেসকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো সচিবালয় থেকে জানানো হচ্ছে।

এছাড়া, নির্বাচনের আগে বিএনপি যেসকল প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে বা হবে সে সম্পর্কে জানার জন্য সেই অঞ্চলের এমপি জনগণকে অবহিত করবেন।

আমার বার্তা/এমই

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে রাজধানীর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭০ ভাগ

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ৬০টি

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গতকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদমন্ত্রী