ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৫:০৯

এক ধাপে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আসন্ন জাতীয় বাজেটে ৯ম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের জন্য বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন একযোগে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মৌন মিছিল ও সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন।

সেলিম মিয়া বলেন, বর্তমান বেতন কাঠামোয় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে রাষ্ট্রক্ষমতায় এলে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। নির্বাচিত সরকার চার মাস ধরে দেশ পরিচালনা করলেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ হয়নি।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে কোনো দাবি নিয়ে আন্দোলনের প্রয়োজন হবে না।

কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার খবর প্রচার হয়েছে। এ খবরে দেশের সরকারি কর্মচারীরা হতাশ হয়েছেন।

তিনি আরও বলেন, প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ১১ বছরে কর্মচারীরা দুটি পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। সেখানে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তাই জুন ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি করে এক ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকর করতে হবে এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।

ফেডারেশনের চেয়ারম্যান বলেন, প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমাতে হবে। অষ্টম পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বাজেটে ৯ম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে এবং এ বিষয়ে কোনো রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব মো. জামাল উদ্দিন, মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, প্রধান উপদেষ্টা মহিউদ্দিন খন্দকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেন, কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার, মাহামুদুল হাসান, খায়রুন নাহার লিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি ছারোয়ার মোর্শেদ এবং আহ্বায়ক মো. মোশারফ হোসেনসহ অন্যরা।

আমার বার্তা/এমই

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রোববার (৭ জুন)। বিকেল ৩টায় এ

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

দেশের সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সরকার। এ জন্য নতুন অর্থবছরের বাজেটে ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

প্রাথমিক ও  সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

হঠাৎ জমিদার হাসান ফরাজি

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন