ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১১:০৬

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনকে ঘিরে বিভিন্ন পক্ষের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের কয়েকজন বর্তমান ও সাবেক নেতা-কর্মীর বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ারকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ইস্যু যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও পুরোনো ভিডিও ছড়িয়ে আন্দোলনের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনস্থলে উপস্থিত এক তরুণীকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমরা শেখ হাসিনাকে আবার ফিরে আনতে চাই। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগও চাই।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

একইসঙ্গে শিক্ষার্থী ছাড়া বহিরাগতরা সেখানে ঢুকে আন্দোলনের মোড় ঘুরানোর চেষ্টা করছে। ইতোমধ্যে ছাত্রদলেরর নেতাকর্মীরা এমন কয়েকজনকে শনাক্ত করেছে বলে জানা গেছে।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত মো. ওমর ফারুক প্রিন্স তার ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের নামে একটি কথিত ফটোকার্ড শেয়ার করেন।

অভিযোগ রয়েছে, ফটোকার্ডটি ভুয়া। সংশ্লিষ্টদের দাবি, ওই পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে উসকানিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান তার ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ আগস্টের আগের একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ভিডিওটি বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে বিভ্রান্তি সৃষ্টি ও উত্তেজনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট ও পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা হতে পারে। তাই এসব তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ এবং আন্দোলনের যৌক্তিক দাবিকে রাজনৈতিক অপপ্রচার থেকে দূরে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র: যুগান্তর

মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন অত্যন্ত

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

জনপ্রিয় বাহন মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ সে বিষয়ে করসংক্রান্ত

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

১৭ ও ১৮ জুলাই দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সেরাদের তালিকায় ১৩ নম্বরে মেসি, দ্বিতীয় হ্যারি কেইন

নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

হার মেনে নিয়েও রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীর বংশালে সেলুনে ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

আর্জেন্টিনা এতটা খারাপ খেলেনি, মানুষ যতটা বলে: স্কালোনি

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর