ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

এয়ারবাস কেনার আবদার নিয়ে বিমান মন্ত্রণালয়ে প্রভাবশালী রাষ্ট্রদূতরা

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৮:০৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রভাবশালী কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশীয় স্বার্থ বজায় রেখে একটি টেকসই মিক্সড ফ্লিট গঠনের অংশ হিসেবে এয়ারবাস কেনার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়। এ সময় ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মার্ক সেরে চার্লেট, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এনজা টার্সটেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ সংযোজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই মিক্সড ফ্লিট গঠনের লক্ষ্যে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ১৪টি নতুন বিমান কিনতে যুগান্তকারী চুক্তি সই করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেসময় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও বিমানকে ১০টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়েছিল।

আমার বার্তা/এমই

সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী

দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা

ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চাই

সরকার বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে চায় বলে

ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ৯ নিহত, ১৭৩ পুশইন: এইচআরএসএস

ভারত-বাংলাদেশ সীমান্তে গত ছয় মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩২টি হামলায় ৯ জন নিহত, ৩৫

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চাই

বদলে গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো ফরম্যাট

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ৯ নিহত, ১৭৩ পুশইন: এইচআরএসএস

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান

দেশে ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলপথ মন্ত্রী

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১: স্বাস্থ্য অধিদপ্তর

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২: স্বাস্থ্য অধিদপ্তর

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ারবাস কেনার আবদার নিয়ে বিমান মন্ত্রণালয়ে প্রভাবশালী রাষ্ট্রদূতরা

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার

আন্তর্জাতিক মানের পর্যটন গড়ে তুলতে সরকারের বড় উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার