ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

 অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার মালিকের ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি:
১৪ জুলাই ২০২৬, ২১:২৭
গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা-নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সোয়েটার লাইন বিডি লিমিটেড নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে কারখানাটির মালিক ফিরোজ আহম্মেদকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।অন্যদিকে একই অভিযোগে অপর একজনকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে গ্যাস ভ্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ উদ্যোগে কারখানায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে এসব দন্ড প্রদান করা হয়।

অভিযানকালে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব, উপব্যবস্থাপক মো. রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস ব্যবহার রোধ এবং সরকারি সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে

মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের সমারোহ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরার মহোৎসব। নদনদী, খালবিল

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: মরদেহ উদ্ধার ৪, নিখোঁজ ১

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার মালিকের ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে

এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন 

দেশে বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান