ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেপ্তার, কী ঘটেছিল

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৩:৩৮

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পারিবারিক বিরোধের জেরে উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এ ঘটনা ঘটে বলে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এটি নজরে এলে বিষয়টি নিয়ে মাধবদী থানা পুলিশ অনুসন্ধানে নামে।

এরপর অভিযুক্ত নারী লতা আক্তারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্তের স্বামী ও বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, নরসিংদী প্রবেশন অফিসার কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী থানায় মামলাটি করেন।

এর আগে ১৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একজন নারী ছোট এক শিশুর পা মুচড়ে দিচ্ছেন। এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ক্যাপশন দিয়ে প্রচার করা হয়। বলা হয় পা ভেঙে ফেলা হয়েছে। যদিও শিশুটির পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। কিন্তু পা ভেঙে ফেলা হয়নি।

ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের সায়েবা বেগম ও কাউসার মিয়া দম্পতির সন্তান। অপরদিকে মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন - শিশুর চাচি লতা আক্তার (৩২), লতার স্বামী কাউসার আহমেদ (৩৩) এবং লতার বাবা অর্থাৎ কাউসারের শ্বশুর আলমাছ মিয়া (৬০) ।

মামলার এজহারে বলা হয়, জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন সময়ে হাসপাতালে ছিল অসুস্থ থাকায়। প্রায়ই ঘরে কান্না করতো। বিষয়টি শিশুর মায়ের সন্দেহ হলে গোপনে ভিডিও ধারণের পন্থা অবলম্বন করেন। এ ছাড়া তাদের মধ্যে পারিবারিক কলহ থাকতো প্রায়ই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি লতা আক্তার ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দৌড়ে চলে যান। পরে শিশুটির মা কান্না শুনে দৌড়ে এসে দেখেন অস্বাভাবিকভাবে শিশুটি কান্না করছে।

এ ব্যাপারে শিশুটির বাবা কাউসার মিয়া বলেন, পারিবারিক কলহের জেরে আমার শিশুসন্তানকে আমার বড় ভাইয়ের স্ত্রী লতা আক্তার আমাদের অগোচরে নির্যাতন করতো। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার স্ত্রী গত ১১ জুলাই বিকালে ঘরের ভেতর একটি মোবাইল ফোনে ভিডিও অন রেখে চলে যায়। শিশুটি কান্না শুরু করলে দৌড়ে এসে ভিডিওতে দেখে লতা শিশুটির একটি পা মুচড়ে দেন। তবে আমার সন্তানের পা ভাঙেনি। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে সমাধান করা হয়েছে। এজন্য পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়েও রাজি হইনি আমরা। পরে শুনেছি, মামলা হয়েছে।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনা সম্পর্কে জানতে শিশুটির মা ও বাবার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি। তবে পারিবারিক কলহের জেরে শিশুটিকে নির্যাতন করা হতো। ইতোমধ্যে অভিযুক্ত তিন জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত লতা পলাতক থাকলেও তার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করেছি আমরা। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাকা ধার না পেয়ে গৃহশিক্ষিকাকে দা দিয়ে কোপ, কারাগারে শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট শিক্ষার্থীর মায়ের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন সিঁথি সীমিতা নামে এক গৃহশিক্ষিকা।

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর একাধিক মামলার আসামি মোবারক হোসেন ওরফে ইমন ওরফে

 অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার মালিকের ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা-নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সোয়েটার লাইন বিডি লিমিটেড নামের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা ধার না পেয়ে গৃহশিক্ষিকাকে দা দিয়ে কোপ, কারাগারে শিক্ষার্থীর মা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ

পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

বাংলা ভাষায় মুক্ত অনলাইন বিশ্বকোষ ‘মুক্তপিডিয়া’র যাত্রা শুরু

হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ইবির নতুন হলে আবাসন বঞ্চিত চার বিভাগের শিক্ষার্থীরা

পরীক্ষা শেষে লংমার্চ ঘিরে সায়েন্স ল্যাবে কড়া পুলিশি অবস্থান

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছাড়বে

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেপ্তার, কী ঘটেছিল

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ডোনাল্ড ট্রাম্প

মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

১৭ ও ১৮ জুলাই দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা