ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

দুদক চেয়ারম্যান
রিয়াজুর রহমান রিয়াজ:
১৯ আগস্ট ২০২৬, ১৮:৩৩
আপডেট  : ১৯ আগস্ট ২০২৬, ১৮:৩৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক)'র নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন। আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো।

দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার প্রথমবারের মতো কমিশনে আসেন দুদকের নতুন চেয়ারম্যান। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। দুদক অতীতে রাজনৈতিক সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমরা কোনো চাপের মধ্যে নেই।

প্রথম কার্যদিবসের অভিজ্ঞতা তুলে ধরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আজ আমাদের প্রথম কার্যদিবস। আমরা কাজ শুরু করেছি। আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করতে পারি।

নতুন দায়িত্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী— জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, আমি এখনো ওই চ্যালেঞ্জের সমান মনে করছি না।

আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, আগের কমিশনের হাতে থাকা ফাইল এবং আলোচিত বিভিন্ন বিষয়ে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আমাদের সামনে এখনো ওই রকম কোনো ফাইল আসেনি। আমরা বসছি কেবল। আসুক, আমরা যা করবো আপনারা নিজেরাই দেখতে পাবেন।

আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চান না জানিয়ে তিনি বলেন, এসব নিয়ে অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা এক কথা বললাম, কাজ করতে পারলাম না, পরবর্তীতে আপনারাই তো প্রশ্ন তুলবেন। অতএব দয়া করে আমাদের সুযোগ করে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে কোনো সমস্যা আসুক, সমাধান অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো।

আগের সরকারের সময়ে করা মামলা, তদন্ত শেষে চার্জশিট দিতে বাকি থাকা অভিযোগ এবং বিদেশে পালিয়ে থাকা দুদকের মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলেও নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি নতুন চেয়ারম্যান। তিনি বলেন, আমার সামনে এখন পর্যন্ত কোনো ফাইল আসেনি। আমরা বসছি। বসলে কী হচ্ছে- আপনারা আমাদের প্রেস উইং থেকে সব তথ্যই জানতে পারবেন।

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ পাচার রোধে নতুন কমিশনের পরিকল্পনা কী- এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, প্ল্যান নিয়ে তো কাজ করতে হবে। পাচারকারী নিয়ে আমরা তো বসি নাই এখনো। আমরা বসি, আমরা জানাবো।

আমার বার্তা/এমই

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে: আরাগচি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা