ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

রুশ হাউসের পরিচালকের সঙ্গে টিএমজিবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
১৯ আগস্ট ২০২৬, ২২:৪২

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ জোরদারে ঢাকার রুশ হাউসে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করেছে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনই-এর সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় টিএমজিবি সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ মিডিয়া কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এসব উদ্যোগে রুশ হাউস প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় রুশ হাউসের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাশিয়া সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনই।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও রাশিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যম খাতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে: আরাগচি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা