ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ২৩:০২

রাষ্ট্রপতি পদে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

জাতীয় সংসদে আগামীকাল (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কর্নেল (অব.) অলি আহমদ। স্বচ্ছতা নিশ্চিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের শুরু ও ফল ঘোষণার সময় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে (মির্জা ফখরুলের জন্য) ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছি।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশন ও সংসদ মিলে অভিনব সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম সাহেব কীভাবে ভোট দিচ্ছেন—তা আমরা লাইভ দেখাব। মাঝখানের সময়টা পুরোটাই রেকর্ড করা হবে। এরপর নির্বাচন শেষ হওয়ার ৫ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আবার সরাসরি সম্প্রচার করা হবে।’

নুরুল ইসলাম বলেন, ‘আগামীকাল ইতিহাসে একটি নতুন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা সরকার ও বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘কালকের নির্বাচনে দুজন ক্যান্ডিডেট—একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন কর্নেল অলি আহমদ। এদেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে ভোট কীভাবে দিতে হয়। এর মাধ্যমে ভোটের প্রতি মানুষের মনোজগতে নতুন করে প্রত্যাশা তৈরি হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের পরদিনই শপথ অনুষ্ঠিত হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা যারা সংসদ সদস্য হয়েছি তারা যথেষ্ট সচেতন (সেন্সিবল)। জনগণের ভোট নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আলাদা করে প্রচার-প্রচারণা করার কিছু নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, অন্যরা তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।

আমার বার্তা/এমই

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে: আরাগচি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা