ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে বাংলাদেশ-চীন

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৬, ১৪:৪৬

বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যাপক জ্বালানি সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে জ্বালানি ও সৌরশক্তি নিয়ে চীন কাজ করছে। মন্ত্রীর সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইয়াও ওয়েন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব।

ইয়াও ওয়েন বলেন, জ্বালানি সরবরাহের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতেও চীনের সক্ষমতা কাজে লাগানো যেতে পারে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন ইয়াও ওয়েন।

তিনি বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বর্তমানে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, দুই দেশ যৌথ ইশতেহারের মাধ্যমে নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নিয়ে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর সফরের পর গত দুই মাসে চট্টগ্রামে চীন-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। পাশাপাশি মোংলা বন্দর প্রকল্পেও কাজ এগিয়ে চলছে। তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ এবং এক হাজার শয্যার হাসপাতাল প্রকল্পও এগিয়ে চলছে। একই সঙ্গে চীন অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার

পার্টসের আড়ালে ৭ কোটি টাকার রেঞ্জ রোভার-বিএমডব্লিউ-লেক্সাস গাড়ি

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে প্রায় সাড়ে ৪ থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা বা

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

গায়ক আসিফ আকবরের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর (রাজনৈতিক) সহকারী রাশেদ খান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যোগদানের বিষয়টি বাংলাদেশ সরকার বিবেচনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে বাংলাদেশ-চীন

চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

দেশের সব খবরের শেষে থেকে যায় মানুষ কেমন আছে

সৌদি ভিশন ২০৩০ রুপান্তরে বাংলাদেশ শক্তিশালী অংশীদার হতে পারে 

চাকরির বয়সসীমা লঙ্ঘন ও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম: পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ

পার্টসের আড়ালে ৭ কোটি টাকার রেঞ্জ রোভার-বিএমডব্লিউ-লেক্সাস গাড়ি

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ