ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪

ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) এই পরিচালক গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে উৎসাহিত করতে দেওয়া হয় এ পুরস্কার। ২০২৬ সালে আট ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

শাহরাস্তির মতো উপজেলা পর্যায়ে ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিঠু। তার উদ্যোগে প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার। তৃণমূলের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ স্থানীয় ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

শুধু ক্রিকেটার তৈরি নয়, স্থানীয় পর্যায়ে বড় পরিসরে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনেও ভূমিকা রাখছেন মিঠু। তার পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন ও মাঠের নান্দনিক সাজসজ্জা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। প্রতিযোগিতাটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতিও আয়োজনটিকে বাড়তি আকর্ষণ দেয়।

মিঠুর উদ্যোগের অন্যতম লক্ষ্য যুবসমাজকে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ক্রিকেটকে বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যম হিসেবে দেখেন তিনি। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ও প্রতিযোগিতার সুযোগ তৈরির মধ্য দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন এই সংগঠক।

পুরস্কার পাওয়ায় অনুভূতি প্রকাশ করে মিঠু বলেছেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, যা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন আমাকে আগামী দিনে আরও বড় পরিসরে তরুণদের সঙ্গে নিয়ে খেলাধুলার প্রচার ও প্রসারে কাজ করতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলার উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা।’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

সেনাসদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

ভিসা অব্যাহতি ও রাজনৈতিক পরামর্শক সভা নিয়ে বাংলাদেশ-ইরাকের সমঝোতা সই

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি প্রদান এবং উভয় দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শক

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’ শিরোনামে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে একটি ভিডিও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, ধরা পড়লো শাহ আমানত বিমানবন্দরে

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার হাজারের বেশি

ভিসা অব্যাহতি ও রাজনৈতিক পরামর্শক সভা নিয়ে বাংলাদেশ-ইরাকের সমঝোতা সই

বাংলাদেশ সফরে আসার আগে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা