ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ২০:৩৩

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর লক্ষ্য করে সম্প্রতি দফায় দফায় হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটির ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশ্বের একাধিক দেশ।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের পথ ধরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

অস্ট্রেলিয়ার বৈদেশিক ও বাণিজ্য বিভাগ দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার এবং অন্যান্য সৌদি বিমানবন্দরে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে।

একই সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের নাগরিকদের রিয়াদের প্রধান বিমানবন্দর ও নাজরান, জাজান এবং আসির প্রদেশে যেকোনো ভ্রমণ থেকে বিরত থাকার এবং সামগ্রিকভাবে সৌদি আরবে ‘অপ্রয়োজনীয়’ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) রিয়াদের মার্কিন দূতাবাস ইরান ও হুথি বিদ্রোহীদের হামলার হুমকির কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেয়। কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সও সৌদির যেকোনো স্থানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশনা জারি করে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়া জরুরি কাজ ছাড়া তাদের নাগরিকদের সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার এবং নতুন ভ্রমণ পরিকল্পনা থাকলে তা বাতিল করার পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরও জেদ্দা ও দাম্মাম শহরে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে। এ ছাড়া, মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে দেশটি।

প্রসঙ্গত, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অন্তত পাঁচটি হামলার ঘটনার পরেই এই ভ্রমণ সতর্কতাগুলো জারি হলো। গত রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ১ জন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।

গত দশকের মধ্যে সৌদিতে এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। রোববারের হামলার দায় স্বীকার না করলেও এর আগের চারটি হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে বিভিন্ন সময় বিভিন্ন আইনি বিধান প্রয়োগ করা

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ উঠেছে। তার দাবি, বাড়ির বাইরে

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

রাশিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে আর কখনও পরস্পরের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা করবে না বলে

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রাশিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে আর কখনও পরস্পরের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা করবে না বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি