ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৮:২২

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার করতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। একইসঙ্গে বাফুফের নতুন কোচ নিয়োগে আর্থিক সংকট এবং কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসনে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে দাঁড়িয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি নিজেই আমাকে জাইমা রহমানকে কাজে লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমি বলেছি, তিনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন তবে সেটি আমাদের জন্য বড় একটি উৎসাহের জায়গা হবে। স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো সম্ভব। এশিয়ান ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আমাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে কীভাবে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা ভাবছি।’

তিনি আরও যোগ করেন, ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা স্পোর্টস উইং খোলা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও অবদান রাখার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।’

আমিনুল হক আরও উল্লেখ করেন, ‘সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, আজ সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই গতকালের নতুন কুঁড়ি স্পোর্টস প্রসঙ্গ টেনেছেন। তরুণ প্রজন্মের মাঝে তিনি যে উৎসাহ ও স্পিরিট দেখেছেন, সেটাকেই কাজে লাগিয়ে তিনি আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি মনে করি, এটি বাংলাদেশের স্পোর্টসের জন্য একটি নতুন যাত্রার সূচনা।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে এবং তার পরিবারের ক্রীড়াপ্রেম নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে, তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে সেই বহিঃপ্রকাশ জাতির সামনে তুলে ধরেছেন। ​পাশাপাশি আমাদের এই জিয়া পরিবারের আরেকজন ক্রীড়াপ্রেমী মানুষ, যার কথা গতকালকেই আমি বলেছিলাম। তিনি বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনকে উপভোগ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আমাকে বলেছেন যে আমরা আজকে শুরু করলাম। আর এটাকে মনিটর করা এবং প্রত্যেকটি বিভাগ ও জেলায় সঠিকভাবে খেলাধুলাগুলো ঠিকভাবে হচ্ছে কি না, সেটা তদারকির নির্দেশনা দিয়েছেন।’

আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। এখন জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ আলোচনার তুঙ্গে। কয়েকজন হাই প্রোফাইল কোচ আবেদন করলেও বাফুফের তাদেরকে রাখার আর্থিক সাধ্য নেই। এই বিষয়ে আমিনুল বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেরাই যাচাই-বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেবে। বাফুফে অফিশিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি। আমি বিষয়টার সম্পর্কে ওয়াকিবহাল না। তাই যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি।’

বাফুফে ফিফার অর্থায়নে কক্সবাজারে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণ করবে। সেই অর্থ পাওয়ার পূর্ব শর্ত জমি বাফুফের নামে থাকতে হবে। সেই জমি পেতে বাফুফেকে আট কোটি টাকা প্রদান করতে হবে। সরকারের আর্থিক সহায়তা অথবা বিশেষ বিবেচনায় বিনা বা নামকওয়াস্ত মূল্য পরিশোধে হস্তান্তর ছাড়া বাফুফের এই জমি পাওয়া কঠিন।

কক্সবাজারে ফিফার অর্থায়নে বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে ফুটবল ফেডারেশনের (বাফুফে) যে এক্সিলেন্স সেন্টারটি তৈরির কথা রয়েছে, সে বিষয়ে তারা আমাদের একটি বিষয় অবগত করেছে। আমি আমার সচিবকে নির্দেশ দিয়েছি যেন এ বিষয়ে বাফুফেকে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়। পরবর্তীতে আমরা একটি সভার মাধ্যমে বিস্তারিত আলোচনা করে বাফুফেকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করব এবং ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান করব।’

আমার বার্তা/এমই

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

জার্মানির সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতা বুন্দেস লিগায় তিন মৌসুম খেলতে পারেনি শালকে। গতকাল (শনিবার) দ্বিতীয়

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান

মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

নিজেদের নতুন ঠিকানা নু স্টেডিয়াম যেন অভিশাপ হয়ে এসেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির জন্য। চতুর্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি