ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১১:১৮

আজ সোমবার,, ১৩ জুলাই ২০২৬ ● ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৮৫ - স্যার রিচার্ড গ্রীনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি ইংরেজ দল আমেরিকার নিউক্যালেডোনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায়।

১৭১৩ - গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।

১৭৭১ - বিখ্যাত ব্রিটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।

১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন।

১৮৩০ - কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়।

১৮৩২ - হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।

১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস হয়।

১৮৭১ - পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী।

১৮৭৮ - তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৮৮২ - রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়।

১৮৯৮ - মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান।

১৯০৫ - কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।

১৯২৯ - ভারতীয় বিপ্লবী যতীন্দ্র নাথ দাস জেলবন্দিদের অধিকারের দাবিতে আজকের দিনে ৬৩ দিনের অনশন শুরু করেন।

১৯৩০ - উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।

১৯৩১ - জার্মানির একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানির সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ আগস্ট খুলে।

১৯৩৩ - নাৎসি পার্টি ছাড়া অন্যসব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৩৯ - ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।

১৯৬০ - জন এফ. কেনেডী লস এঞ্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান।

১৯৭৩ - আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো।

১৯৭৭ - নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।

২০০৭ - নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়।

২০১১ - শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

জন্ম

১০০ খ্রিস্টপূর্বাব্দ - জুলিয়াস সিজার, রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক।

১৬০৮ - হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ।

১৮১৪ - নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য।

১৮২২ - অযোধ্যার শেষনবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ।

১৮৮০ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, মুসলিম জাগরণের কবি।

১৮৯৪ - আইজাক বাবেল, রাশিয়ান ছোট গল্পের লেখক, সাংবাদিক এবং নাট্যকার।

১৯০০ - ছবি বিশ্বাস , বাংলা নাট্যমঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা।

১৯৩৪ - ওলে সোয়েনকা, সাহিত্যে নোবেলজয়ী একজন নাইজেরীয় নাট্যকার ও কবি।

১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় এর চ্যান্সেলর।

১৯৪১ - গ্রাহাম কর্লিং, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪১ - রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৪২ - হ্যারিসন ফোর্ড, আমেরিকান অভিনেতা এবং প্রযোজক।

১৯৪২ - আব্দুল আল মামুন, বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।

১৯৪৪ - এরিক ফ্রিম্যান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৪ - এর্নো রুবিক, হাঙ্গেরীয় বংশোদ্ভূত ভাস্কর ও স্থাপত্য বিদ্যার অধ্যাপক।

১৯৪৫ - অ্যাশলে মলেট, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং লেখক।

১৯৫৪ - রে ব্রাইট, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬১ - তাহিরা আসিফ, পাকিস্তানি রাজনীতিবিদ।

১৯৮২ - ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ।

১৯৮৫ - গিয়ের্মো ওচোয়া, মেক্সিকান ফুটবলার।

১৯৮৮ - স্টিভেন আর ম্যাককুইন, আমেরিকান অভিনেতা এবং মডেল।

২০০৩ - ওয়্যাট ওলেফ, মার্কিন শিশু অভিনয় শিল্পী।

মৃত্যু

৬৭৮ - হযরত আয়েশা সিদ্দিকা, ইসলাম ধর্মের নবি মুহাম্মদের সহধর্মিনী ও প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কন্যা।

১৭৯৩ - জ্যা পল মারাত, ফরাসি সাংবাদিক ও বিপ্লবী।

১৮৫১ - আর্নল্ড শোয়েম বার্গ, অস্ট্রীয় সঙ্গীতজ্ঞ।

১৮৮৯ - রবার্ট হ্যামালিঙ, অস্ট্রীয় কবি।

১৮৯৬ - ফ্রেডরিখ অগাস্ট কেকুল, জার্মান রসায়নবিদ।

১৮৯৯ - কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি রমেশ চন্দ্র মিত্র।

১৯২১ - গাব্রিয়েল লিপমান, ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক।

১৯৫৪ - ফ্রিদা কাহলো, মেক্সিকান চিত্রশিল্পী ও শিক্ষিকা।

১৯৬৯ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৭৪ - প্যাট্রিক ব্ল্যাকেট, ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৮০ - সেরেতসি খামার, বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট।

১৯৮৪ - দীনেশ গঙ্গোপাধ্যায় বাঙালি কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।

১৯৯৫ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।

১৯৯৯ - গৌরী আইয়ুব, বিশিষ্ট সমাজকর্মী, কর্মী, লেখিকা ও শিক্ষিকা।

২০০২ - ইউসুফ কার্শ, তুর্কি বংশোদ্ভুত কানাডীয় চিত্রগ্রাহক।

২০০৩ - দিলদার, বাংলাদেশি কৌতুক অভিনেতা।

২০০৬ - রেড বাটন্স, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।

২০১৪ - নাডিন গর্ডিমার, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান সাহিত্যিক, রাজনৈতিক কর্মী এবং বর্ণবাদবিরোধী নেত্রী।

২০২০ - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১২ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬ ● ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ মুহররম ১৪৪৮। আজকের

১১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১১ জুলাই ২০২৬ ● ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ মুহররম ১৪৪৮। আজকের

১০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ● ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ মুহররম ১৪৪৮। আজকের

৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ● ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে