ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

ঢাবি প্রতিনিধি:
০৮ জুলাই ২০২৬, ১৭:০৫
আপডেট  : ০৮ জুলাই ২০২৬, ১৭:০৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: আমার বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সব সময় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও দেশের অগ্রযাত্রায় এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আজ বুধবার ইতিহাস বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন, বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনসহ বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা।

ডেপুটি স্পিকার বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায় এবং জাতি গঠনের অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের যখনই কোনো দুর্যোগ বা সংকট এসেছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।’

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ইতিহাস বিভাগ কেবল অতীতের ঘটনাবলি জানার স্থান নয়; বরং ইতিহাস একটি জাতিকে নিজের পরিচয় ও ভবিষ্যতের পথচলা সম্পর্কে সচেতন করে। ইতিহাসের শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও সত্যনিষ্ঠ হয়ে গড়ে উঠতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে কায়সার কামাল বলেন, ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার সময় তাঁর মধ্যেও স্বপ্ন ও শঙ্কা ছিল। কিন্তু এই বিভাগ তাঁকে শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা দেয়নি, বরং মানুষ, সমাজ ও রাষ্ট্রকে বোঝার শিক্ষা দিয়েছে। ইতিহাস বিভাগের সেই শিক্ষা তাঁকে পরবর্তীতে আইনজীবী, ব্যারিস্টার এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস জুগিয়েছে।

বক্তব্যের একপর্যায়ে কায়সার কামাল নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে নিজের শিক্ষাজীবনের একটি অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, পর্যাপ্ত ক্লাসে উপস্থিত না থাকায় অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাননি। পরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন তাঁকে আরও এক বছর নিয়মিত ক্লাস করার পর পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন। সেই অভিজ্ঞতা তাঁকে জীবনে শৃঙ্খলার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করেছে।

ডেপুটি স্পিকার বলেন, ‘ডিসিপ্লিন ছাড়া জীবনে কখনোই বড় হওয়া যায় না। বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি সনদ অর্জনের জন্য নয়; এটি নিজেকে যোগ্য, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার সময়।’ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস বিভাগকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের নেতিবাচক মন্তব্য বা বিদ্রূপ করা হলেও সেসব কথায় গুরুত্ব না দিয়ে নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশ-বিদেশে সফলতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নবীনদের পদচারণায় বিভাগে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জ্ঞান, মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা এবং ইতিহাসচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আমার বার্তা/এমই

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার নামে

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

টেলিগ্রাম গ্রুপে নিষিদ্ধঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংঘর্ষের পর কর্মবিরতিতে ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধস, ৫ শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির