ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৭:৩১
আখতার হোসেন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাইয়ের বিপক্ষে নানা কলাকৌশলের মধ্য দিয়ে অবস্থান নিতে চায় অনেকে। অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে। নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। টকশোতে এসে কথা বলে, এমনভাবে কথা বলে যেন বা তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে। কিন্তু বাস্তবতা সেটা নয়; জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা হচ্ছে।’

রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আজ বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে আখতার হোসেন এ কথা বলেন।

সরকারের কাছে অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করার দাবি জানান আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। তারা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রের একটা কাঙ্ক্ষিত সংস্কার, রূপান্তর দেখতে চায়। GeographicReference

এনসিপির সদস্যসচিব বলেন, ‘সংসদের বক্তৃতায় তাঁরা (সরকার দল) বলেছেন, গণভোটের চারটা প্রশ্নের সাড়ে তিনটি তারা মানেন, আধাটা তারা মানেন না। আমরা তাদের বলতে চাই, বাংলাদেশের ৭০ শতাংশ জনগণ ওই চারটা প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব, জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই।’

আখতার হোসেন বলেন, ‘যার মধ্য দিয়ে বাংলাদেশ শাসনের কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিআর অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। জুডিশিয়ারি সেখানে স্বাধীনভাবে কার্যক্রমগুলো পরিচালিত করবে, বিচারপতি যারা নিয়োগ হবে একটা ফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ হবে, সেটা আপনারা মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের নতুন একটা ফর্মুলা, যেখানে সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণ থাকবে সেই নিয়োগের সময়টাতে, সেটা আপনারা মানবেন না। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে—সেগুলো আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন?’

আমার বার্তা/এমই

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন চেয়েছিলাম। তবে আমরা নির্বাচনের

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কয়েকজন নেতার উসকানিমূলক বক্তব্যে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হবে

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

বর্তমান সরকার কোনো জোরজবরদস্তির মাধ্যমে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের রায় নিয়ে

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী