ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৪:০৩

গভীর রাতে চাপাতি, সামুরাই আর দেশীয় ধারালো অস্ত্র হাতে অপরাধ সংগঠনের প্রস্তুতি নিচ্ছিলেন ছিনতাইকারী কুত্তা ফারুকসহ তার চক্র। টার্গেট ছিল ডাকাতি আর পুলিশের সোর্সের ওপর হামলা। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রটির ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাতে রাজধানীর আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় জনৈক মজিবর মিয়ার বাড়ির পাশের সি পাগলের ভেতর হতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন(২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য কুত্তা ফারুকও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

ছিনতাই চক্রের সদস্যদের আটকের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এ সময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে আটক হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

আটক অবস্থায় কুত্তা ফারুক জানান, তিনি আদাবর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় কাইল্ল‍্যা জহিরের নেতৃত্বে ছিনতাই চক্রে জড়িত রয়েছেন। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা হাউজিংসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন। তিনি জানান, আদাবর মোহাম্মদপুর এলাকায় তাকে কুত্তা ফারুক নামে সবাই চেনেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতিকারীর অবস্থান করার তথ্য জানা যায়। তারই ধারাবাহিকতায় আদাবর থানা ওসির নেতৃত্বে সেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মুজিবুর রহমানের বাসার গলিতে একটি অভিযান চালানো হয়। এ সময় শীর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী কুত্তা ফারুকসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আদাবর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আমার বার্তা /জেএইচ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেপ্তার হয়েছে। একই

সিগন্যাল দিতেই পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি প্রাইভেটকারকে থামতে সিগন্যাল দেন সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। এ সময়

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

হরমুজ যেভাবে ইরানের কাছে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল

নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা

ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জ্বালানি খাতে হামলা করে রাশিয়াকে টলাতে পারবে না ইউক্রেন: পুতিন

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তিদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকার আহ্বান

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী