ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

আমার বার্তা অনলাইন
১৩ অক্টোবর ২০২৬, ২০:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ বলেছেন, মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজরা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ।

তিনি বলেছেন, ‘এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কমিশনার।

তিনি বলেন, ‘অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিট পুলিশিংকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সভায় ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ প্রতিরোধে ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামাজিক অপরাধ কমিয়ে আনার নির্দেশনাও দেন।

অপরাধ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস), ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জরা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেপ্তার

সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়তলায়

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

রাজধানীর বনানী ১১-তে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে পুর্বাণী গ্রুপের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড কমফিস্টাইল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব