ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১১:৪১

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল ৬টার তাকে হাসপাতালে আনা হয়।

রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। রোববার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। তবে তার অবস্থা গুরুতর নয় তাকে ঢাকা মেডিকেল হতে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে নিয়ে আসা হচ্ছে।

দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।

আমার বার্তা /জেএইচ

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খারামুরা সীমান্ত এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় একটি মাছ ধরার জালে আটকা পড়া বার্মিজ

দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে দুধকুমার নদের পানি

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

খাদ্যপণ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

তাপপ্রবাহ কমার আভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

আমরা বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি: বিজেপির মন্ত্রী