ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১২:১০

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করছে।

সোমবার (২৯ জুন) সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র, দুস্থ ও অসচ্ছল নারীকে প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টি চাল দেওয়া হচ্ছে। একইসঙ্গে চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মকাণ্ড, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীল হতে পারেন।

তিনি বলেন, মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েদের প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত মাসিক ৮৫০ টাকা ভাতা দেওয়া হয়। পাশাপাশি মাতৃস্বাস্থ্য, পুষ্টি, শিশুর পরিচর্যা এবং মনোসামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। বর্তমানে এ কর্মসূচির আওতায় ১৭ লাখ ৭১ হাজার ২০০ জন উপকারভোগী রয়েছেন।

মন্ত্রী আরও জানান, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। মৎস্যচাষ, হাঁস-মুরগি পালন, গরু-ছাগল মোটাতাজাকরণ, ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে এ ঋণ ব্যবহার করা যায়। ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রশিক্ষণপ্রাপ্ত কর্মক্ষম, স্বামী-পরিত্যক্ত ও বিধবা নারীরা এ ঋণের জন্য আবেদন করতে পারেন। একজন নারীকে এককভাবে ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা এবং দলীয়ভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

তিনি জানান, ২০০৩-০৪ অর্থবছর থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ২২ জন নারীর মধ্যে ২০৩ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া জাতীয় মহিলা সংস্থা একই সময়ে ৭৪ হাজার ৭৮ জন নারীর মধ্যে ৯৮ কোটি ৯৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছে।

মন্ত্রী বলেন, জীবিকায়নের জন্য ৬৪ জেলার উপ-পরিচালকের কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদাভিত্তিক পাঁচটি ট্রেডে তিন মাস মেয়াদি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ১৯ হাজার ২০০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

ইউরোপের শেনজেনভুক্ত দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই  ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয়

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম জমা নেওয়া

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

  ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব’ নামে নামকরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

খাদ্যপণ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

তাপপ্রবাহ কমার আভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির