ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৯:০৩

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে জোর দিতে হবে এবং উৎপাদনমুখী শিল্পায়নকে এগিয়ে নিতে হবে। কারণ উৎপাদনমুখী শিল্পায়ন সম্প্রসারিত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পাবে। করের হার বাড়িয়ে নয়, বরং অর্থনীতির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট : অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে ব্যবসায়ীদের জানিয়ে এই উপদেষ্ঠা বলেন, লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে ব্যবসা সহজীকরণের জন্য। শিল্পকে নিরাপদ করতে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা হবে। বন্ধ কলকারখানা চালুর ওপর গুরুত্বারোপ করা হবে।

রাশেদ আল তিতুমীর বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের একটি সুনির্দিষ্ট পথনকশা।

সরকার মানবসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে মনোযোগ বাড়াবে বলে মন্তব্য করেন তিতুমীর।

তিনি আরও বলেন, আমাদের সামনে এখন প্রশ্ন, অর্থনৈতিক সংকট থেকে কীভাবে মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়তে হবে। রাজস্ব ব্যবস্থা বাড়ার অর্থাৎ ফিসকাল স্পেস তৈরি করার কৌশল হচ্ছে দুটো। একটি হচ্ছে অর্থনৈতিক সংকোচন থেকে সম্প্রসারণ। সেটি আপনার আয় বাড়িয়ে দেবে। আর আমাদের অপচয় বা জালিয়াতি বা ফাঁকি বা অনিয়ম-দুর্নীতি কমিয়ে দিলে আয় বেড়ে যাবে।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সামাজিক সুরক্ষা সঠিকভাবে বাস্তবায়ন না হলে, এটা শুধু প্রভাবশালী পলিসি হিসেবেই থাকবে। আমি মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠী নেই, পিছিয়ে রাখা জনগোষ্ঠী রয়েছে। এদের টেনে তুলতে হবে। সরকার বিভিন্ন কার্ড নিয়ে স্বপ্ন দেখাচ্ছে, শিক্ষায় বড় বাজেট দিয়েছে। কিন্ত সবচেয়ে বড় বিষয় হলো সুশাসন বজায় রাখা।

আলোচনায় র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, সরকারের ‘থ্রি আর’ (পুনরুদ্ধার, সংস্কার ও পুনর্গঠন) উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করা না গেলে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এনে যদি প্রবৃদ্ধির ওপর বেশি জোর দেওয়া হয়, তাহলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে হলে প্রতিবছর নামমাত্র জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে হবে বলে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, তবে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে ৫ শতাংশ প্রবৃদ্ধিও যথেষ্ট হতে পারে। একই সঙ্গে টাকার মান যাতে অতিরিক্ত অবমূল্যায়নের শিকার না হয়, সেদিকেও নজর দিতে হবে।

নারী উদ্যোক্তা ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বলেন, ব্যবসায়ীরা নানা কারণে শঙ্কিত, তবে সরকারের পাশে থাকবে ব্যবসায়ীরা।

আমার বার্তা/এমই

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকগুলোর সুইস ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ২০২৫ সালে ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় খসড়া অভিযোগপত্রে নাম থাকা বাংলাদেশি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা

বাংলাদেশে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা