ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৬:২৮

জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চলতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত দেন তিনি।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান।

তিনি আপত্তি তুলে বলেছিলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর এই রীতি ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছাকাছি চলে যায়’। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সংসদের কার্যপ্রণালি বিধি দেখে বিষয়টি পরে সংসদকে জানানো হবে।

আজ এ বিষয়ে রুলিং দিতে গিয়ে স্পিকার বলেন, ‘জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদকক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।’

স্পিকার বলেন, অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। এর মধ্যে ২৬৭ (১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

আমার বার্তা/এমই

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তথা নবম পে-স্কেল আগামী জুলাই মাস থেকেই কার্যকর করার সিদ্ধান্ত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন উচ্চতায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা