ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ফ্যামিলি কার্ড ঘিরে এক প্ল্যাটফর্মে আসছে সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১০:২৬

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতায় পরিচালিত ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এ ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এবং প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত একটি ইউনিক ‘ওয়ান-আইডি’।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে একজন ব্যক্তি বা একটি পরিবার কোন কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাচ্ছে, তা একটি প্ল্যাটফর্ম থেকেই শনাক্ত করা যাবে।

এ লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। খসড়াটি চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। এর মধ্যে গত সোমবার (১৫ জুন) ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিমালার খসড়া পর্যালোচনা ও নীতিগত অনুমোদন দিয়েছে। এ কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে একটি গাইডলাইনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক বাস্তবায়ন চলছে। আগামী অর্থবছর থেকে নীতিমালার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

খসড়া নীতিমালায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে পরিবারভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও তথ্য-সমন্বিত কাঠামোয় রূপান্তরের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি) মো. সাইফুল হক বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন ভাতা ও সহায়তা কর্মসূচির জন্য আলাদা আলাদা তথ্যভান্ডার রয়েছে। নতুন ব্যবস্থায় এসব তথ্য একটি অভিন্ন কাঠামোয় আনা হবে। ফলে একই ব্যক্তি বা পরিবারের একাধিক সুবিধা গ্রহণ, তথ্যগত অসঙ্গতি কিংবা জালিয়াতি শনাক্ত করা সহজ হবে।

উপসচিব বলেন, নতুন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার আওতায় প্রত্যেক পরিবারকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এই ইউনিক আইডি নম্বরটি এমন হবে যে, এই পরিবারের অন্য সদস্যরা যে কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগী হলে তা সেখানে উল্লেখ থাকবে।

তিনি বলেন, এই ইউনিক আইডির সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কোনো দ্বন্দ্ব বা প্রতিস্থাপনের সম্পর্ক নেই। এনআইডি নাগরিক পরিচয়ের জন্য ব্যবহৃত হবে, আর ফ্যামিলি কার্ডের ইউনিক আইডি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হবে।

সাইফুল হক আরও জানান, সরকারের মেয়াদকালে প্রায় ১ কোটি ৬১ লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের মধ্যেই প্রায় ৪১ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

খসড়া নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘ওয়ান-আইডি’ ব্যবস্থা। এর আওতায় প্রতিটি যোগ্য পরিবারকে একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর দেওয়া হবে, যা ভবিষ্যতে ওই পরিবারের কেন্দ্রীয় ডিজিটাল পরিচয় হিসেবে ব্যবহৃত হবে।

তবে এই পরিচিতি নম্বর জাতীয় পরিচয়পত্রের বিকল্প নয়। এনআইডি একজন নাগরিকের ব্যক্তিগত পরিচয়ের জন্য ব্যবহৃত হবে, আর ওয়ান-আইডি ব্যবহৃত হবে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি পরিবারের জন্য একটি ইউনিক আইডি থাকায় পরিবারের সব সদস্যের আলাদা ফ্যামিলি কার্ড আইডি থাকবে না। পরিবারের মনোনীত প্রতিনিধি বা প্রধান ভাতাভোগীর সঙ্গে পরিবারের অন্য সদস্যদের তথ্য যুক্ত থাকবে। ফলে পরিবারের সামগ্রিক তথ্য একটি প্ল্যাটফর্মে সংরক্ষিত হবে।

নীতিমালায় বলা হয়েছে, ‘ফ্যামিলি ট্রি’ ভিত্তিক একটি রিলেশনাল ডেটা মডেল তৈরি করা হবে। পরিবারের মনোনীত নারী প্রধানের ওয়ান-আইডির সঙ্গে স্বামী, সন্তান ও অন্য নির্ভরশীল সদস্যদের তথ্য ডিজিটালভাবে সংযুক্ত থাকবে। পরিবারে মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ, স্থানান্তর কিংবা নতুন সদস্য যুক্ত হওয়ার মতো পরিবর্তনগুলোও নিয়মিত হালনাগাদ করা হবে।

সরকারের বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে একই ব্যক্তির তথ্য একাধিক স্থানে সংরক্ষিত থাকে এবং তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হয়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা সোয়া কোটিরও বেশি।

নতুন ব্যবস্থায় এসব কর্মসূচি একটি ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ (ডিএসআর) বা সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে একজন ব্যক্তি বা পরিবারের সব ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধার তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মূল দর্শন হবে ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। একই সঙ্গে পরিবারের নারী সদস্যের হাতে সম্পদের নিয়ন্ত্রণ নিশ্চিত করে নারীর ক্ষমতায়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পিএমটি স্কোরে নির্ধারণ হবে সুবিধাভোগী

খসড়া নীতিমালায় বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন করা হবে ‘প্রক্সি মিন্স টেস্ট’ (পিএমটি) পদ্ধতিতে। এ পদ্ধতিতে পরিবারের আয়, সম্পদ, বসতভিটা, জীবনযাত্রার মান, সম্পদের ধরন এবং অন্যান্য আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে একটি স্কোর নির্ধারণ করা হবে।

পরিবারভিত্তিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। পরে সেই তথ্য বিশ্লেষণ করে পরিবারগুলোকে পাঁচটি কোয়াইন্টাইলে ভাগ করা হবে। সবচেয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবে।

উপসচিব সাইফুল হক জানান, সারাদেশে পরিবারভিত্তিক জরিপ পরিচালনা করা হবে। এজন্য পৃথক জরিপকর্মী নিয়োগ দেওয়া হবে এবং পুরো কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

যারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না

খসড়া নীতিমালায় সুবিধাপ্রাপ্তির বাইরে থাকা পরিবারগুলোর একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বর্জন তালিকা নির্ধারণ করা হয়েছে। এ তালিকা অনুযায়ী, সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হবে না।

এছাড়া পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত হলে কিংবা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী হলে তারা এ সুবিধা পাবেন না।

সরকারি পেনশনভোগী, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রধারী, চার চাকার মোটরযানের মালিক, বড় ব্যবসা পরিচালনাকারী, করযোগ্য আয়ের অধিকারী নিয়মিত করদাতা এবং নির্ধারিত সীমার বেশি জমির মালিক পরিবারও এই কর্মসূচির বাইরে থাকবে।

নীতিমালায় বলা হয়েছে, বসতভিটাসহ মোট জমির পরিমাণ অর্ধ একর বা তার বেশি হলে কিংবা অকৃষি বা বাণিজ্যিক জমির মূল্য পাঁচ লাখ টাকার বেশি হলে সংশ্লিষ্ট পরিবার সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে না।

এআই দিয়ে তথ্য যাচাই ও জালিয়াতি শনাক্তকরণ

ফ্যামিলি কার্ড ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিভিন্ন সরকারি তথ্যভান্ডারের সঙ্গে সরাসরি সংযোগ। খসড়া নীতিমালা অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ব্যাংকিং তথ্যভান্ডারের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে তথ্যগত অসঙ্গতি, জালিয়াতি বা নিয়মবহির্ভূত সুবিধা গ্রহণ শনাক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

উপকারভোগী মারা গেলে কী হবে

নীতিমালায় উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে সুবিধা বাতিল হলে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে, তারও বিস্তারিত নির্দেশনা রয়েছে।

এনআইডি ও মৃত্যু নিবন্ধন ডেটাবেজের সঙ্গে সংযোগ থাকায় কোনো কার্ডধারীর মৃত্যুর তথ্য সরকারি সার্ভারে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলি কার্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছাবে। এরপর সংশ্লিষ্ট কার্ডের অর্থ পরিশোধ সাময়িকভাবে স্থগিত বা ব্লক করা হবে।

তবে কার্ডধারী নারী সদস্য মারা গেলে একই পরিবারের ওয়ান-আইডি ও ফ্যামিলি ট্রিতে অন্তর্ভুক্ত পরবর্তী যোগ্য ও জ্যেষ্ঠ নারী সদস্যের নামে কার্ডটি স্থানান্তর করা যাবে। এক্ষেত্রে নতুন জরিপের প্রয়োজন হবে না; উপজেলা বা শহর বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে ডেটাবেজ হালনাগাদ করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, মৃত্যুর আগে প্রাপ্য কিস্তির অর্থ বয়স্কভাতার নিয়মের মতো মনোনীত উত্তরাধিকারী বা নমিনি গ্রহণ করতে পারবেন।

নতুন পরিবার কীভাবে অন্তর্ভুক্ত হবে

কোনো পরিবার স্থায়ীভাবে এলাকা ত্যাগ করলে, পরিবারের সব সদস্য মারা গেলে, জালিয়াতি ধরা পড়লে বা পরিবারটি দারিদ্র্যসীমা অতিক্রম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তাদের কার্ড বাতিল করা হবে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বা এলাকার অপেক্ষমাণ তালিকা থেকে পিএমটি স্কোর অনুযায়ী সবচেয়ে যোগ্য পরিবারকে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রতিবেশীর অভিযোগ, মাঠপর্যায়ের যাচাই কিংবা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কোনো পরিবারের আর্থসামাজিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হলে তাদের পিএমটি স্কোর পুনর্মূল্যায়ন করা হবে। প্রয়োজন হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন পরিবার অন্তর্ভুক্ত করা হবে।

পাইলট থেকে দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি

বর্তমানে ফ্যামিলি কার্ড কর্মসূচি পাইলট পর্যায়ে রয়েছে। পাইলট বাস্তবায়নের অভিজ্ঞতা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

নীতিমালায় বলা হয়েছে, পাইলট এলাকার সব উপকারভোগীর তথ্য নতুন ফরমে পুনরায় সংগ্রহ করা হবে। মনোনীত নারী সদস্যের ছবি, স্বাক্ষর, জিআইএস লোকেশন, ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের তথ্য ডিজিটাল সিস্টেমে যুক্ত করা হবে। একই সঙ্গে পাইলট পর্যায়ে বিতরণ করা কার্ডগুলো পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন ‘ডুয়াল ইন্টারফেস স্মার্ট কার্ড’ দেওয়া হবে।

সরকারের আশা, ফ্যামিলি কার্ড ও ওয়ান-আইডি ব্যবস্থা চালু হলে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বিচ্ছিন্ন অবস্থার পরিবর্তে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আসবে। ফলে প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ, ভাতা বিতরণ, তথ্য ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা আরও সহজ হবে। সূত্র : জাগো নিউজ

আমার বার্তা /জেএইচ

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তথা নবম পে-স্কেল আগামী জুলাই মাস থেকেই কার্যকর করার সিদ্ধান্ত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ নতুন উচ্চতায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা