ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১২:৩৩

তিন তারকা আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি নিজেদের বিশ্বকাপ অভিযানে শুরুটা পেয়েছেন স্বপ্নের মতো। ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকরাও তেমন কিছুর প্রত্যাশায় ছিলেন। কিন্তু ডিআর কঙ্গোর বিপক্ষে দলের ব্যর্থতার দিনে মলিন ছিলেন রোনালদোও।

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে দারুণ সূচনা করল মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। পুরো ম্যাচে কোনো শটই নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। যেন তিনি আদতে মাঠেই ছিলেন না। অথচ পুরো সময়জুড়েই তিনি ছিলেন।

তারকা ফুটবলারের ব্যর্থতার পরও তার পাশে দাঁড়িয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। রোনালদোকে দ্বিতীয়ার্ধে বদলি করা উচিত ছিল কি না এমন প্রশ্নও উঠছে। সে প্রসঙ্গে ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি বলছেন, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

আন্তর্জাতিক ম্যাচে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে তিনি গোলহীন। অনেকের মতেই ফুরিয়ে গেছেন সিআর সেভেন। তবে পর্তুগাল কোচের কাছে এমন যুক্তি অর্থহীন। রোনালদোকে পুরো সময় খেলানো নিয়ে তিনি বলেন,‘আমরা ক্রিশ্চিয়ানোকে তার বয়স দিয়ে বিচার করি না। সে কেমন অনুভব করছে, কতটা প্রস্তুত—সেটাই দেখি। যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্বের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না।’

৪১ বছর বয়সী রোনালদো পুরো ৯০ মিনিট খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ম্যাচের মাত্র ৬ মিনিটে জোয়াও নেভাসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় কঙ্গো। দ্বিতীয়ার্ধে সেড্রিক বাকাম্বুর শট পোস্টে না লাগলে উল্টো হারও দেখতে হতে পারতো পর্তুগালকে।

তবে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খাওয়াকে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না মার্তিনেজ। উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপে এমনটা হতেই পারে। ২০২২ সালে সৌদি আরবের কাছে হেরে শুরু করেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে হেরেও স্পেন বিশ্বকাপ জিতেছিল। বিশ্বকাপ জেতা একটা দীর্ঘ প্রক্রিয়া।’

পর্তুগিজ কোচের মতে, গোল করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে তার দল। মার্তিনেজ বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বলের নিয়ন্ত্রণ ছিল, সুযোগ তৈরি করেছি, গোলও পেয়েছি। সাধারণত এতে আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু এবার উল্টো হয়েছে। আমরা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দিয়েছি, নিজেদের স্বাভাবিক ছন্দও হারিয়েছি।’

আমার বার্তা /জেএইচ

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার খেসারত ভালোভাবেই দিতে হচ্ছে থেম্বা জোয়ানেকে। দক্ষিণ আফ্রিকার এই

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়ার তিক্ত স্বাদ ভুলে দারুণ প্রত্যাবর্তন করল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

বিশ্বকাপে এটাই কি এখন পর্যন্ত সেরা ম্যাচ? ডালাসে ছয় গোলের রোমাঞ্চের পর প্রশ্নটি উঠতে পারে।

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা